মাসুম হোসেন ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মাননীয় স্বাস্থ্য প্রতি মন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত এর নির্বাচনী প্রতিশ্রুতি শাহজাদপুর মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে মাননীয় মন্ত্রী মহাদয়ের নির্দেশে মোঃ রেজাউল ইসলাম রাজার নেতৃত্বে প্রথমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে মত বিনিময় সভার মধ্যে দিয়ে ৯ টি ওয়ার্ডে একটি শক্তি শালী মাদক বিরুদ্ধী কমিটি গঠন করা হয়েছে।
(৩ এপ্রিল শুক্রবার) সন্ধায় শাহজাদপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডে ওয়ার্ল্ড বি এন পির সাবেক সভাপতি মোঃ রওশন সরদারের সভাপতিতে সাবেক শাহজাদপুর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও নবগঠিত বাংলাদেশ মিল্কভিটা পরিচালনা কমিটির সন্মানিত পরিচালক জনাব মোঃ আরিফুজ্জামানের উপস্থিতিতে একটি সফল মাদক বিরুদ্ধী সভা অনুষ্টিত হয়।
উক্ত মাদক বিরুদ্ধী আলোচনায় ৯ নং ওয়ার্ডের নেতাকর্মী ও উক্ত ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ৩ নং ওয়ার্ড বি এন পির সভাপতি, সাধারণ সম্পাদক পৌর আরাফাত রহমান কোকো সৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ রিপন ইসলাম সহ অনেক যুবক মুরুব্বি গন উপস্থিত ছিলেন। এসময় সবাই মাদক কে না বলার অংগিকার ব্যাক্তকরেন।