বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

অবৈধভাবে তেল মজুতের অভিযোগে একজনকে ২০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধিঃ  নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন।  ২০০৯ এর ৪৩ ধারায় অবৈধ তেল প্রক্রিয়া করণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন,রাজশাহী পুঠিয়া থানার কৃষ্ণবাঠি গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিবুল ইসলাম (৩০)। বুধবার (০১ […]

অবৈধভাবে তেল মজুতের অভিযোগে একজনকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ০১:৩০

নাটোর প্রতিনিধিঃ 

নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন। 

২০০৯ এর ৪৩ ধারায় অবৈধ তেল প্রক্রিয়া করণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন,রাজশাহী পুঠিয়া থানার কৃষ্ণবাঠি গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিবুল ইসলাম (৩০)।

বুধবার (০১ এপ্রিল) সকাল ৯টা থেকে স্থানীয় প্রাপন ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে ডিজেল পেট্রোল দেওয়ার কার্যক্রম শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে অসৎ উপায়ে এক ব্যাক্তি পেট্রোল পাম্পের পাশে তেল অবৈধভাবে তেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক হাতে নাতে ৮টি কন্টেনারে বোঝাই তেলসহ আটক করে।

নলডাঙ্গায় ডিজেল প্রেট্রোল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে সাধারণ কৃষকরা ও মোটরসাইকেল চালকরা। এতে নাটোর-নওগাঁ সড়কে ব্যাপক যানযটের সৃষ্ট হয়েছে। ভোর থেকেই প্রপান ফিলিং স্টেশনে ডিজেল প্রেট্রোল নেওয়া জন্য সাধারণ কৃষকেরা তেলের কন্টেইনার নিয়ে ও মোটরসাইকেল চালকরা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সেচ মেশিন ঘাড়ে নিয়ে তেল নিতে দেখা গেছে।

এতো রাস্তায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। প্রশাসন চেষ্টা করছে যেন সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার। এ ছাড়াও নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিনের দোকানেও কন্টেইনার নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে সাধারণ কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)তেল পাম্পে উপস্থিত থেকে তেল সরবরাহ করছেন।

মোঃ সাইদুল ইসলাম নামে এক কীটনাশক কোম্পানি হেকিমের রিপ্রেজেন্টটেটিভ বলেন, সে ভোর থেকে লাইনে দাড়িয়ে রয়েছে কিন্তু এখনও তেল পায়নি। কখন পাবে তারও নিশ্চয়তা নেই। তিনি বলেন,তাদের সারাদিন গাড়ি নিয়ে মাঠে থাকতে হয় যে পরিমান তেল দিচ্ছে ২ দিনই চলছে না। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল এমরান খাঁন নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনে উপস্থিত থেকে বলেন, পর্যাপ্ত তেল রয়েছে। যারা মেশিন নিয়ে আসবে তাদের মেশিন চেক করে তেল দেওয়া হচ্ছে। কোন জারকিনে তেল দেওয়া হবে না। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,গতকাল উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ইউএনও জানান,কৃষকদের জন্য সাড়ে ৮ হাজার লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিন ৪ হাজার লিটার ডিজেল তেল বরাদ্দ পেয়েছে।

এছাড়া নলডাঙ্গা প্রোপান ফিলিং ষ্টেশনে ১ হাজার ৫০০ লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছে। আগামীকাল সকাল ৯ টা হতে প্রশাসনের সহযোগিতায় তেল বিতরন শুরু হবে। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন বলেন,সকাল থেকে নিয়মতান্ত্রিক ভাবে প্রাপন ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছিল। অবৈধভাবে এক ব্যক্তির তেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে পেট্রোল পাম্পের পাশ থেকে এক ব্যাক্তিকে তেলসহ আটক করা হয়। 

এ ঘটনায় জড়িত থাকায় সাকিবুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ২০০৯ এর ৪৩ ধারা অবৈধ তেল প্রক্রিয়া করনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়,পরে অভিযুক্তকে তেলসহ নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।