নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় এন্ট্রাস মিয়া (৫৫) নামের এক কৃষক বিষপান করে আত্মহত্যা করেছে। রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শুক্রবার রাতে বিষ পান করেন এন্ট্রাস মিয়া।
এন্ট্রাস মিয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের মৃত আবুল হোসেন ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে এন্ট্রাস মিয়া নিজ বাড়িতে বিষ পান করেন। বিষয়টি বুঝতে পেরে কৃষকের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এন্ট্রাস মিয়া হাসপাতালে মৃত্যুবরন করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, সিংহেরগাও গ্রামের এন্ট্রাস মিয়া নামে এক কৃষক বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।