মুশফিক হাওলাদার , লালমোহন (ভোলা) প্রতিনিধি:
জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য এর সহধর্মিণী দিলারা হাফিজ এর রুহের মাগফেরাত কামনায় ভোলার লালমোহনে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজীজ শাহীন, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার প্রমুখ।
উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস’র সভাপতি মো. আজাদুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস ফরাজীসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতীব মাও. মো. আবদুল আউয়াল।