”মাঝে মাঝে গ্রেপ্তার হয় আওয়ামী লীগ নেতারা আবার প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও গ্রেফতার হচ্ছে না, এ যেনো এক অদৃশ্য শক্তির লীলাখেলা – কথাগুলি বলছিলেন
বিএনপির এক সময়ের রাজপথ কাঁপানো নেতা। ”
ময়মনসিংহের তারাকান্দায় ”বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারাকান্দা উপজেলা শাখার সদস্য ও আওয়ামী তাঁতীলীগের উপজেলা আহ্বায়ক এবং তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সায়ের আলমগীর সরকার টুটুল মাষ্টার (৪৫)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তারাকান্দা বাসস্টেশন এলাকায় অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত টুটুল মাষ্টার উপজেলার তারাকান্দা ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলাম সরকারের ছেলে। তিনি পেশায় একজন শিক্ষক এবং তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এস.আই. লিটন চন্দ্র পাল জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে।