আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ইংলিশ ক্যারিয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকালে উপজেলার কানকিরহাট ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন সাকায়েত হোসেন সুফল (আইন ও ফিকাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), মো. ইয়াছিন আরাফাত (গণযোগাযোগ ও সাংবাদিকতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়), মাহমুদুল হাসান গাজ্জালী (আইন ও ভূমি-ব্যবস্থাপনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা) এবং মো. আবদুল আজিজ (ইসলামিক স্ট্যাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
এসময় কানকিরহাট ডিগ্রি কলেজে প্রভাষক ও ইংলিশ ক্যারিয়ারের পরিচালক জনাব আবু নাঈম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক (সোহেল) এবং কক্সবাজার সিটি কলেজের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের লেকচারার মোস্তফা সিনওয়ার।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।