শাহজাদপুরে সোহেল রানার হত্যার বিচার, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য প্রতিবাদে উপজেলা বিএনপির বিশাল মানববন্ধন
মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সোহেল রানার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
(২৮ মার্চ) শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে পৌর শহরের সিরাজ প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর উদ্যোগে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বক্তারা বলেন, সোহেল রানার হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় বক্তারা আরো বলেন, এনসিপি নেতার অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। ভবিষ্যতে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিলে শাহজাদপুর উপজেলা বিএনপি তা কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।
মানববন্ধন থেকে অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, অপরাধীদের সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।