মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক ও জেলা প্রশাসক আনোয়ার শাদাত। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার আল আমিন।
পরিদর্শনকালে কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে