শেখ নজরুল ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা তালায় যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে মার্চ ২০২৬) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে তালা থানার পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় । সকাল সাড়ে সাতটায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে তালা সরকারী বি.দে পুরাতন হাইস্কুল মাঠে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয।
তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হোসনেআরা এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।
কুচকাওয়াজ শেষে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটার থানা অফিসার ইনচার্জ এস এম লুৎফুর কবির, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজউদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ,
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক মীর মিলটন, সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাসির নাহিদ, সাংবাদিক আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, মিলন গোলদার, সাংবাদিক জহর হাসান সাগর, তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজে অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম,
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফ্রম এর সভাপতি ও শিক্ষক মোঃ অলিউল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রিন্টু, তালা উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে তালা উপজেলা নির্বাহী অফিসার শহীদ পরিবারের হাতে চেক বিতরণ ও মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন। দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে যে সকল স্কুল কলেজ শারীরিকরসত ও ডিসপ্লেতে অংশ গ্রহণকারীদের বিজয়ী পুরস্কার ও সান্তনা পুরস্কার দেওয়া হয়।