মুশফিক হাওলাদার ,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ,
বাদ যোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কুতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ,
ওসি অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও গণ্যমান্য বৃক্তিবর্গ।
বীরমুক্তিযোদ্বাদের সংবর্ধণা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথীরা।