মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে টংগীবাড়ী থানার দ্বিপাড়া এলাকায় সিকদার ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কামাল হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন টংগীবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে তা আরও জোরদার করা হবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।