মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি:
বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ শে মার্চ) এস আই আজিজুলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পৌর শহরের ১নং ওয়ার্ড শেরখালী উকিলপাড়া অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা সহ পৌর শহরের দারিয়াপুর এলাকাত বাসিন্দা সাখাওয়াত খান লোদির ছেলে সৈকত খান লোদি সাগর (৪৬) এবং শেরখালী গ্রামের আতাউর রহমানের ছেলে আশিকুর রহমানকে(২৫) আটক করে।
শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নির্দেশক্রমে এস আই আজিজুলের এর নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি আরো জানান ২০২৬ সালের চলতি মার্চ মাসে এ পর্যন্ত সফল ১৩টি অভিযান পরিচালনা করে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাদপুরের সার্বিক পরিস্থিতি রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।