বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন অগ্রগতি সমাজকল্যাণ সংস্থা-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক মাসের জন্য ১০ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লন্ডন প্রবাসী আব্দুল বাছিত(উজিরপুর)। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাহেদ আহমদ (উজিরপুর), মাহবুব আলম (নয়াগ্রাম) ও জামিল আহমদ (কামারকান্দি)। এছাড়া সদস্য সচিব করা হয়েছে সংপুর গ্রামের রুবেল আহমদকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নাজমুল হক (কাজিরবন্দ), জুনাইদ আহমদ (উত্তর বর্ণি), মো. জাহের হোসেন (উত্তর বর্ণি), লিটন চন্দ্র দাস (উলুউড়ি) এবং সজীব আহমদ (সংপুর)।
সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সংস্থার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।