নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১দফার অন্যতম হল খাল ও পুকুর খনন। বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী আসনে বসেন তারেক রহমান। তাঁর পরিকল্পনার বাস্তবায়নে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক।
সোমবার (৯ মার্চ) দুপুরে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের ষ উদ্বোধন করেন। পুকুর ও খাল উন্নয়ণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে।
খনন কাজের উদ্বোধন অনুষ্ঠান খাল পাড়ে অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকেনা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষ ভালো থাকতে হলে কৃষি পণ্য উৎপাদন ও মৎস্য ভান্ডারের উপযুক্ত ক্ষেত্র থাকতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল খনন কাজ। তার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে প্রথমেই কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের কথা ভেবে পুকুর ও খাল খননের কাজকে গুরুত্ব দিচ্ছেন। এসব খনন কাজ সম্পন্ন হলে কৃষকদের ফসল উৎপাদনের জন্য খরচ অনেক কমে যাবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক।
এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১কোটি ৩৬লাখ ৮০হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।