মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী।
সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ সংগঠন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট-এর দ্বি-বার্ষিক সম্মেলন, স্মরণিকা প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৬–২০২৭ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
গঠনতন্ত্র মোতাবেক ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহসিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. বাবুল আক্তার, মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম বুলবুল ও মির্জা মো. হারুনুর রশিদ।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসনাত, মো. মাসুদ কাজী ও মো. আবুল কালাম আজাদ; অর্থ সম্পাদক মো. সেলিম মজুমদার; সহ-অর্থ সম্পাদক মো. শামছুল হক; সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম;
প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন গাজী; দপ্তর সম্পাদক মো. রফিক মিয়া; সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রধান; শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মিছবাহ উদ্দিন রনি এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. আমির হোসেন খান নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন— গাজী মো. জহিরুল ইসলাম, মো. আলী আশরাফ পাটোয়ারী, মো. তাজুল ইসলাম সরকার, মোছা. রুনা সুলতানা, মো. আবু ইউসুফ, মো. ইসমাইল মিয়াজী, মো. রিয়াদ হোসেন, মো. নেয়ামত খান, মো. ছাত্তার সরকার, মো. আব্দুর রহিম, ফরিদ আহমেদ ও শাহাদাত হোসেন।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী ও প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সমিতির সভাপতি গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও প্রকৌশলী আবুল হাসনাতের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির আহ্বায়ক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী।
এ সময় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূঁইয়া, জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, পুলিশ সুপার শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মির্জা হারুন, আব্দুল হক মিয়াজীসহ অনেকে।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং লটারি বিজয়ী এক সদস্যের হাতে বিমানের দুটি টিকিট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং লটারি বিজয়ী এক সদস্যের হাতে বিমানের দুটি টিকিট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রায়হান গাজী।