জুলাই বিপ্লবের তোপের মুখে পড়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ‘তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিদগ্ধ ও ভেঙ্গে ফেলা তারাকান্দা আ’লীগের প্রধান কার্যালয় ভবনটিতে দলীয় পতাকা প্রদর্শন ও স্লোগান দিতে দেখা যায় একটি ভিডিও বার্তায়।
কার্যালয়টি প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু করার লক্ষ্যে দলীয় স্লোগান ও পতাকা প্রদর্শন করেছে দলটির নেতাকর্মী। তবে ভিডিও বার্তায় দেখা যায় এখানে ঐসব আ’লীগ নেতৃবৃন্দ যারা ঐ আমলে সুবিধা বঞ্চিত ছিলো এবং দলের জন্য নিজের বাপের জমি বিক্রি করে দলটির জন্য কাজ করে গিয়েছিলো।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি)ভোরে সেহরির পর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নেতাকর্মীরা রাতের আধারে কার্যালয়টিতে ঝটিকা স্লোগান ও দলীয় পতাকা প্রদর্শন করেন ঐসব নেতৃবৃন্দ।
ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিমন দেবনাথ,সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল হাসান,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী ( মীম),ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
”ভিডিও বার্তায় উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল জুলাই বিপ্লবীদের জঙ্গি আঙ্খা দিয়ে জ্বালাময়ী ক্ষুব্ধ দিতে দেখা যায়।”
প্রত্যক্ষদর্শীরা আরও জানান,ভাঙা ভবনটিতে উদ্বোধনী স্লোগান ও পতাকা প্রদর্শন শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,পতিত আ’লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালুর ঘোষণার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে,
সামাজিকভাবে যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়া ভিডিও ক্লিপ থেকে জানা গেছে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনো ‘র নির্দেশনায় কার্যালয়টি পুনরায় চালু করা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহম্মেদ বলেন, স্বল্প সময়ের জন্য গভীর রাতে ভাঙা আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিক স্লোগান দেয় এবং স্থান ত্যাগ করে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।