মুন্সিগঞ্জ প্রতিনিধি
নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এরাদত হোসেন, সাবেক কাউন্সিলর ও শহর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। তারা বলেন, জেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় এমপি মো. কামরুজ্জামান রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, “আমার ছবি ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায়, তার দায়ভার তাকে নিজেকেই নিতে হবে। যিনি আমাকে ভোট দিয়েছেন তিনি যেমন আমার ভাই, যিনি দেননি, তিনিও আমার ভাই।” তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত