জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।