রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

আর শ্বাস নিতে পারছি না, আমাকে মেরে ফেলছো : আটকা পড়া ডেইলি স্টার সাংবাদিক

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনায় ডেইলি স্টার ভবনের ভেতরে বহু সংবাদকর্মী আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার […]

আর শ্বাস নিতে পারছি না, আমাকে মেরে ফেলছো : আটকা পড়া ডেইলি স্টার সাংবাদিক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৫

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়।

অগ্নিসংযোগের ঘটনায় ডেইলি স্টার ভবনের ভেতরে বহু সংবাদকর্মী আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

ভবনের ভেতরে আটকে পড়া ডেইলি স্টার-এর সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছো।”

এদিকে ডেইলি স্টার-এর সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, অগ্নিসংযোগের পর ভবনের ভেতরে থাকা অনেক সংবাদকর্মী বের হতে না পেরে ছাদের দিকে উঠে যান। তারা সেখানে আটকে পড়েন এবং উদ্ধার অভিযানের অপেক্ষায় থাকেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানী

মারধরের সময় পানি চাইলে তারা বলে, ‘তোকে পানি দেব না, প্রস্রাব দেব তুই আগে টাকা দে’! আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড অজেয়–৪ আর্মি ক্যাম্পের একটি টহল দল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নিউজ ডেস্ক

০৬ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ ব্রিগেড অজেয়–৪ আর্মি ক্যাম্পের একটি টহল দল ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। সোমবার সকালে চাঁদা আদায়ের সময় বাপ্পি নামের এক ব্যক্তি টাকা দিতে অস্বীকৃতি জানালে চারজন মিলে তাকে মারধর করে। এতে বাপ্পি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে কলেজের সামনে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, আটক চারজনই ঢাকা কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনীর টহল দল জানায়, এর আগেও তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল। সূত্র আরও জানায়, চলতি মাসের ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে এই চারজনকে প্রথমবার আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে মুক্তির মাত্র একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে, যা তাদের অপরাধপ্রবণতা ও আইনের প্রতি চরম অবজ্ঞার প্রমাণ দেয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটক চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। লালবাগ থানার এসআই দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।