শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না’ : পোস্টের পর এনসিপির নেত্রী অকাল মৃত্যু

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ […]

নিউজ ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১২

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের একটি কক্ষ থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, মৃত্যুর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নিয়ে একটি পোস্ট দেন জান্নাতারা রুমী। সেখানে তিনি লেখেন, ‘ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।’ এর একদিন আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না…কারণ আমি ভোরে উঠি না।’

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।