বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। তার এ সফর ঘিরে ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট রোববার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ০২:২০

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। তার এ সফর ঘিরে ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট রোববার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ জানান, “আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে ড. জাকির নায়েকের সফরের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।” তিনি বলেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

আলী রাজ আরও বলেন, “এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। পুরো আয়োজনটি একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।”

উল্লেখযোগ্য যে, ড. জাকির নায়েক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী শিক্ষা, ধর্মীয় সংলাপ এবং আন্তধর্মীয় বোঝাপড়ার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার বক্তৃতা বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে।

বাংলাদেশে তার আগমন নিয়ে ধর্মীয় মহলে উৎসাহের পাশাপাশি কিছু মহলে নিরাপত্তা ও অনুমোদন সংক্রান্ত আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এই সফর বাংলাদেশের ধর্মীয় সমাজে নতুন চিন্তার ধারা ও আলোচনার ক্ষেত্র তৈরি করবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সফরের সময়সূচি নির্ধারণের পর দেশীয় ও আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতিতেও একটি বৃহৎ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে ইসলামী শিক্ষা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।