রাজধানীর ফুটপাত অবৈধভাবেই দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক অভিযানে তাদেরকে সতর্ক ও দোকানের সামনের অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযানকালে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে যান চলাচলের রাস্তায় দোকান বসায় অথবা দোকান আছে তার সামনে যদি অতিরিক্ত দোকান তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামবো।
ডিসি বলেন, আমরা এর আগেও গণবিঞ্জপ্তি দিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটি পরিচালনা করছি। যারা ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাদেরকে আমাদের স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট আইন অনুযায়ী জরিমানা ও মালামাল জব্দ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।