মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বানিজ্য

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই: রাশিয়ার রাষ্ট্রদূত

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের বিষয়টি সুরাহার জন্য ইতিবাচক আলোচনার পথেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আলেক্সান্দার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ আশার কথা জানান। তিনি এর আগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৩০ […]

নিউজ ডেস্ক

১৯ জানুয়ারী ২০২৫, ২০:২৪

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের বিষয়টি সুরাহার জন্য ইতিবাচক আলোচনার পথেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আলেক্সান্দার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ আশার কথা জানান। তিনি এর আগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ৩০ ডিসেম্বর মোহাম্মদ শাহাবুদ্দীনের কাছে পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেন।

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়ে জানতে চাইলে নতুন রাষ্ট্রদূত খোজিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তৈরি।
এটার যে সুরাহা হবে, সে বিষয়ে আমি নিশ্চিত। আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি।

এই সংবেদনশীল ইস্যু নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হবে। তবে এটা নিয়ে আমি আগাম কোনো অনুমান করতে পারি না। এটুকু বলতে পারি যে লেনদেনের বিষয়টির সুরাহা হয়ে যাবে।’

এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছেন।

বাংলাদেশের লোকজনকে রাশিয়ার কোন কোন খাতে নিতে আগ্রহী, জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত কৃষি, জাহাজ নির্মাণ ও সেবা খাতের কথা উল্লেখ করেন। চুক্তি বা এমওইউ করার আগে রি–অ্যাডমিশন চুক্তি সই করতে হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘কেন করতে হবে জানেন! যাঁরা বাংলাদেশের কাজ করতে চান, তাঁদের সংখ্যা বাড়ছে। কাজেই দুই দেশের দিক থেকে প্রতিশ্রুতি পাওয়া জরুরি।’

রূপপুর প্রকল্পের খরচের জন্য বছরে বরাদ্দ করা মোট অর্থের ১০ শতাংশ দিতে হয় বাংলাদেশ সরকারকে। রূপপুর প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।
বাংলাদেশ ঋণের আসল পরিশোধের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে অগ্রগতি নেই।

বানিজ্য

নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াত এমপি আরমান, অডিটের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন […]

নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াত এমপি আরমান, অডিটের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াত এমপি আরমান, অডিটের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে পাঠানো ওই চিঠিতে নগদের বর্তমান অবস্থান মূল্যায়নের জন্য অডিট পরিচালনার সুযোগ চাওয়া হয়। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

প্রয়াত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আরমান আওয়ামী লীগ সরকারের সময় প্রায় আট বছর গুম ছিলেন। ২০১৬ সালে মিরপুর থেকে অপহৃত হন এবং ২০২৪ সালের ৬ আগস্ট— শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর মুক্তি পান তিনি। যুক্তরাজ্যে আইন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া এই আইনজীবী কথিত ‘আয়নাঘর’-এ আটক থাকা ব্যক্তিদের একজন ছিলেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, ‘বিনিয়োগে সহায়তা করা নাগরিক দায়িত্বের অংশ। দেশি-বিদেশি বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী হিসেবে কাজ করছেন এবং তারা সম্ভাব্য বিনিয়োগের আগে নগদের অডিট করতে চায়।’

চিঠিতে তিনি উল্লেখ করেন, উদীয়মান প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈশ্বিক আর্থিক খাতের সঙ্গে তাল মিলিয়ে একটি ডিজিটাল ব্যাংক গঠনের আগ্রহ রয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পে কয়েকজন বিদেশি বিনিয়োগকারী এতে আগ্রহ দেখিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকা নগদকে যথাযথ যাচাই-বাছাই শেষে নতুন মালিকানা ও ব্যবস্থাপনায় হস্তান্তরের পরিকল্পনার কথা তিনি জেনেছেন। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ফরেনসিক অডিটের মাধ্যমে প্রতিষ্ঠানটির আর্থিক, পরিচালনাগত সক্ষমতা, ঝুঁকি, শক্তি ও দুর্বলতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ নিয়ে বিভিন্ন প্রস্তাব পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনোটি গুরুত্ব দিয়ে বিবেচনার মতো নয়। অন্তর্বর্তী সরকার নগদকে আবার বেসরকারি খাতে ফিরিয়ে দিতে চেয়েছিল, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। নগদ বর্তমানে সরকারের মালিকানাধীন এবং বাংলাদেশ ব্যাংক কেবল এটি পরিচালনা করছে।

২০১৯ সালে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক সেবা হিসেবে যাত্রা শুরু করা নগদ এখনও কেন্দ্রীয় ব্যাংকের অস্থায়ী লাইসেন্সে কার্যক্রম চালাচ্ছে। ২০২৪ সালের আগস্টে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ করে। পরে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া ফরেনসিক অডিটর ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে আগের ব্যবস্থাপনার সময়ে প্রায় ২,৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের প্রাথমিক প্রমাণ পায়।