সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বানিজ্য

পাকিস্তানী জাহাজে এবার যা যা এসেছে বাংলাদেশে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জাহাজটি ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দরে পৌঁছায়। এর আগে বেলা ২টার দিকে জাহাজটিকে চট্টগ্রামে বোট ক্লাবের পাশে দিয়ে বন্দরে দিকে যেতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছে শিপিং […]

নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৭

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জাহাজটি ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দরে পৌঁছায়।

এর আগে বেলা ২টার দিকে জাহাজটিকে চট্টগ্রামে বোট ক্লাবের পাশে দিয়ে বন্দরে দিকে যেতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা।

তিনি বলেন, জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এসেছে। এর মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান থেকে এবং বাকি ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি যায় জাহাজটি। পরে করাচি থেকে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে আসে।

তিনি আরও জানান, প্রথমবারের তুলনায় এবার জাহাজটি কম সময়ে দ্বিগুণ কনটেইনার এনেছে। এতে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) ঘোষণা অনুযায়ী, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। এর মধ্যে ২৮৫ কনটেইনারে রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন।

এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে, ১৭১ কনটেইনার ডলোমাইট (গ্লাস তৈরির কাঁচামাল), ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ (সিমেন্টের কাঁচামাল), ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড়।

এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকে আমদানি পণ্য দ্রুত সময়ে পৌঁছে দিয়ে ব্যবসায়িক খরচ কমিয়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

বানিজ্য

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল ‘এমভি নর্স স্ট্রাইড’ জাহাজ

ক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সরকার মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে।

নিউজ ডেস্ক

২৬ অক্টোবর ২০২৫, ০১:২০

ক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সরকার মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে।

এই প্রকল্পের প্রথম চালান হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছে ৫৬ হাজার ৯৫৯ টন গম।

সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সময় বাংলাদেশের ওপরও ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছিল। সেই শুল্কের প্রভাব কমাতে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে অন্তর্বর্তী সরকার শুল্ক প্রত্যাহার ও আমদানি বৃদ্ধির পথে অগ্রসর হয়। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ।

ঢাকায় ওই সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় খাদ্য মন্ত্রণালয় জানায়, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি হয়েছে। আগে ভারত, রাশিয়া, বেলারুসসহ অন্যান্য দেশ থেকেও গম আমদানি করা হতো। দীর্ঘ আলোচনার পর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্ক হার কমিয়ে ২০ শতাংশে নামানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) এর মধ্যে চুক্তি অনুযায়ী গম আমদানি কার্যক্রম এখন চলমান। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা এই চালানের ৫৬ হাজার ৯৫৯ টনের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে।