ময়মনসিংহ জেলার ফুলপুরের ইমাদপুরে ‘কাকলি রাইস মিল” সংলগ্ন স্থানে সেনাবাহিনীর গাড়ি ও বাস সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ২,আহত ১১ জন। সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ফুলপুর ও.সি. রাশেদুল হাসান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাস (খান ট্রাভেল) এর সাথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি টনের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতসহ (৫০) ১১ জনের মতো গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।
তিনি জানান, বেলা ১০টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা এখনও যায়নি। বাস ও ট্রাক ভয়াবহ ভাবে ডুমরে মুচড়ে গেছে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুমূর্ষু অবস্থায় ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য ঘটনার স্থলেই নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার ফলে আঞ্চলিক এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং থমথমে অবস্থার পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করতে আমরা সক্ষম হই ।