ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন,
ট্রাম্পের জানা উচিত—তিনি যদি সংঘাতে জড়াতে চান, তবে এমন এক যুদ্ধে প্রবেশ করবেন যা তাকে বৈশ্বিক পরিসরে অপলাপ ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে বাধ্য করবে।
আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষিতে তেহরান থেকে এই প্রতিক্রিয়া আসে। মুসাভি বলেন,
নিজেকে পরাশক্তির নেতা হিসেবে উপস্থাপন করা একজন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য রাষ্ট্রপতি-সুলভ তো নয়ই, বরং তার চেয়েও নিম্নমানের।
তিনি প্রশ্ন তোলেন,
“ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ চান, তাহলে আলোচনার কথা কেন বলছেন?” তার ভাষায়, এমন দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ায়।
ইরানি সামরিক প্রধান আরও বলেন, সম্ভাব্য সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে কঠিন বাস্তবতার মুখোমুখি করবে এবং এর ফলাফল ট্রাম্পকে তার উগ্র বক্তব্য থেকে সরে আসতে বাধ্য করবে।
এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক ও সামরিক সমীকরণকে সামনে এনে দিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ; পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বারবার বৃদ্ধি পেয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?