বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সংসদে নীতি নির্ধারণে ভূমিকা রাখবে জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন। কেবল বিরোধিতা নয়, গঠনমূলক সমালোচনা, নীতিতে প্রভাব বৃদ্ধি এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেছে জোটটি। জামায়াত ও জোটের একাধিক সদস্য বলছেন, তারা অতীতের মতো নিষ্ক্রিয় বা ‘গৃহপালিত’ বিরোধী দলের ভূমিকায় থাকবে না। দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ বিরোধিতা এবং […]

সংসদে নীতি নির্ধারণে ভূমিকা রাখবে জামায়াত জোট

সংসদে নীতি নির্ধারণে ভূমিকা রাখবে জামায়াত জোট

নিউজ ডেস্ক

১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন। কেবল বিরোধিতা নয়, গঠনমূলক সমালোচনা, নীতিতে প্রভাব বৃদ্ধি এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেছে জোটটি। জামায়াত ও জোটের একাধিক সদস্য বলছেন, তারা অতীতের মতো নিষ্ক্রিয় বা ‘গৃহপালিত’ বিরোধী দলের ভূমিকায় থাকবে না। দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ বিরোধিতা এবং জাতীয় স্বার্থে কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।

জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ। ২০০৮ সালে বিএনপি ৩০টি আসন পেলেও ১৮ বছর পর ২০২৬ সালে তারা সরকার গঠন করতে যাচ্ছেÑ এটি গণতন্ত্রেরই অংশ। তাই জনগণের আস্থা অর্জন, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, তাদের আন্দোলন কখনও একক নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অটল থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা তথাকথিত বিরোধী দল হব না, শুধু সমালোচনায় সীমাবদ্ধ থাকব না; দায়িত্বশীল আচরণ করব। সংসদে গিয়ে দেশের উন্নয়ন ও নীতি নির্ধারণে গঠনমূলক ভূমিকা রাখব।’

তিনি আরও বলেন, এটি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ।

সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতের মতো কেবল সমালোচনায় সীমাবদ্ধ থাকা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করবে জোট। সংসদে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব রাখারও অঙ্গীকার করেন তিনি।

ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমরা পতিত সরকারের গৃহপালিত বিরোধী দলের মতো হব না। সংসদে গুণগত পরিবর্তন আনতে চাই। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকব।’ তিনি আরও বলেন, সময়ই প্রমাণ করবে তারা কী করতে চান।

রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ মনে করেন, ১১-দলীয় জোটের দায়িত্বশীল ভূমিকা সংসদে সমালোচনার ধরন বদলে দিতে পারে। তার মতে, শুধু বিরোধিতার রাজনীতি নয়, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নীতি প্রভাব বৃদ্ধিতে গঠনমূলক অংশগ্রহণই বিরোধী দলের নতুন রাজনৈতিক বার্তা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, এই পদক্ষেপ ভোটারদের কাছে জোটের রাজনৈতিক পরিণত মানসিকতার প্রমাণ হিসেবে বিবেচিত হবে। সংসদে দায়িত্বশীল বিরোধিতা ও উন্নয়নমুখী অংশগ্রহণ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ফলে বলা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সংসদে নতুন এক রাজনৈতিক চর্চার বার্তা দিচ্ছেÑ যেখানে বিরোধিতা হবে নীতিনির্ভর, সমালোচনা হবে গঠনমূলক এবং জাতীয় স্বার্থই হবে অগ্রাধিকার।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮২

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮২

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮২