বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাসায় প্রবেশের সময় গাড়ি থেকে নেমে তারেক রহমান নাহিদ ইসলাম ও সারজিস আলমকে বুকে টেনে নেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়।
নির্বাচন-পরবর্তী সময়ে ইতিবাচক ও সমঝোতামূলক রাজনীতির সূচনার অংশ হিসেবেই এ সাক্ষাৎ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে সম্ভাব্য নতুন সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।