রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসত বিল্ডিং ও ভেতরে থাকা ফার্নিচারসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর হোসেন জানান, ঘটনার সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্নিচারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবিস্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির রুবেল ও তাঁর স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রায় অর্ধশতাধিক মানুষ বল ও বালতিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলারামগঞ্জ থানার ওসি বলেন আমরা এই ঘটনা শুনেছি অভিযোগ পেলে দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাবাসী।