ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট। এমন জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।
পোস্টে তিনি লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে স্বাধীনতা-সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কম্প্রোমাইজ মেনে নেবে না।
আমি আশা করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে একটি নতুন সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যার মধ্যে ফুটে উঠবে ’৭১ এবং ’২৪-এর আকাঙ্ক্ষা।