ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ শহর ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই কেন্দ্রের আওতায় রয়েছে তাঁর নিজ এলাকা তাঁতিপাড়াসহ শহরের তিনটি মহল্লা। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ও নারী ভোটারদের জন্য এখানে মোট ১০টি বুথ রাখা হয়েছে।
তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় মির্জা ফখরুলের বাসভবন থেকে কেন্দ্রটির দূরত্ব খুবই কম। হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই তিনি কেন্দ্রে পৌঁছাতে পারবেন। এ কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটাররা একসঙ্গে ভোট দেবেন।