নির্বাচনকে সামনে রেখে একটি দল টাকা দিয়ে ভোট কিনছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দল সারাদেশে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।’
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো ফলাফল মেনে নেবে বিএনপি।’
এসময় নির্বাচনকে সামনে রেখে একটি দল টাকা দিয়ে ভোট কিনছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দল সারাদেশে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।’
জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫ তে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও করেন মাহদী আমিন।
কুমিল্লা ও বগুড়ার স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন মাহদী আমিন। এসব অপপ্রয়াসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন তিনি।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘বিভিন্ন জরিপ ও ভোটারদের উচ্ছ্বাসে বিএনপি জয়ী হবার সম্ভাবনা দেখে একটি দল আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছে।’