সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) :
মহিপুর সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সহধর্মিণী জনাবা শাহিন আক্তার।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ফৌজিয়া খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লিলি বেগম ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ মজনু ও ইউসুফ হাওলাদার বাদল, মহিপুর এসআরও ও এসবিএস লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,
মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা শাম্মি ফ্লোরা, সাধারণ সম্পাদক মনি বেগম,
সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তার, মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র,
পটুয়াখালী জেলা মহিলা দলের সহ-সভানেত্রী হেলেন কিলার বিউটি, মহিলা দল নেত্রী রাহিমা আক্তার রুপা, নাজমা আক্তার, খাদিজা আক্তার ও খাদিজা কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাবা শাহিন আক্তার বলেন, নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহিপুরে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে মা ও শিশুরা অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসা সেবা পাবেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের কল্যাণে কৃষি খাতে বিশেষ প্রণোদনা প্রদান করা হবে।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নারীর মর্যাদা রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।
সভা শেষে মহিপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকের প্রতি একাত্মতা প্রকাশ করেন।