মোহাম্মদ তারেক, রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ হোসেন রাজন, নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মোট ৩৪৮ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করসোমবার(৯ই ফেব্রুয়ারি) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে দলে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেনবাগতরা বলেন,
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা থেকেই তারা জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তারা ভবিষ্যতে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মাহবুব আলম,
রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর অ্যাড. হাসান বান্না সহ উপজেলা, ইউনিয়নের কয়েক হাজার নেতাকরজামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী নেতারা বলেন, এই যোগদান রামগঞ্জে জামায়াতের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে। সাধারণ মানুষের মাঝে জামায়াতের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলেও তারা মন্তব্য কযোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।