মুশফিক হাওলাদার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম- ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠায় একমাত্র প্রতীক হাতপাখা।
হাতপাখা ক্ষমতায় যেতে পারলে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। এ লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে ভোলার চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও ভোলা-০৪ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন’র নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, যারা ইসলাম ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে ভোট দেওয়া ঠিক হবেনা। ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন বিজয় হলে ভোলা-৪ আসনের প্রধান সমস্যা নদী ভাঙন রোদে টেকসই বেঁড়ীবাঁধ নির্মাণসহ যাবতীয় সকল উন্নয়ন মূলক কাজ হবে ইনশাআল্লাহ।
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা)আসনে দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দি এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামিক স্কলার ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান মিছবাহ,কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ কে এম শরিয়াতুল্লাহ,
কেন্দ্রীয়দ নির্বাচন পরিচালনা কমিটি বরিশাল মাও. মামুনুর রশীদ, ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাও. মো. মুবাশ্বিরুল হক নাইম, জমিয়াতে হিজবুল্লাহ ভোলা জেলা সভাপতি মাও. মুহাম্মদ মোশাররফ হোসাইনসহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।