ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ বিএনপি’র মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদারের পক্ষে তারাকান্দায় ধানের শীষ প্রতীকের গণ-মিছিলের গা-জোয়ারের বিশাল মিছিলে জনতার ঢল
স্বাক্ষী দিচ্ছে যে গণ-মিছিলের গণজোয়ারে জয়ের ঈদের চাঁদ উঠেছে। ১২ ফেব্রুয়ারি এই চাঁদ ভোট বিপ্লবের জোয়ারের আলোই উজ্জীবিত হবে মোতাহার হোসেন তালুকদার হাত ধরে তারাকান্দা -ফুলপুরে উন্নয়নের নতুন আলো নতুন ইতিহাস, নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ৪টায় অনুষ্ঠিত আখেরি মিছিল নামে এই মিছিলটি তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের ৯০ ওয়ার্ড হতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মীসমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার মিছিলটিতে অংশগ্রহণ করেন।
তারাকান্দা বাজারে চৌধুরী ফিলিং স্টেশন রাইজ মিল মাঠসহ এলাকার আনাচে কানাচে সকল মুক্ত স্থানে কানায় কানায় নেতাকর্মীদের জমায়েত হতে শুরু করেন। বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে মিছিলটি ময়মনসিংহ–হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে আয়োজিত মুক্ত মঞ্চে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। সকলের একটি কথা ধানের শীষের স্লোগান ও ভোটের দিন ভোট দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিএনপির পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অবদানে আজকের এই সফলতা বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। সকলেই ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেন, আপনারা ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবেন—এই বিশ্বাস আমার আছে। এই বক্তব্য জনতার উচ্ছ্বাসীত উচ্চ আওয়াজে উত্তাল হয়ে উঠে মাঠ চারপাশে। তিনি দিক নিদর্শনামূলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দের উদ্দেশ্য।
উল্লেখ্য,এই আসনটিতে মোট ৫ লাখ ৭৬ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারাকান্দা উপজেলায় রয়েছে মোট ৮৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এর মধ্যে ২৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ দলীয় জোটের প্রার্থী রিকশা প্রতীকের মুফতি মুহাম্মদুল্লাহ এবং সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের শাহ শহীদ সারোয়ারের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে জনগণের কাছ থেকে তথ্য উঠে আসে।