মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহানের পক্ষে বিশাল মহিলা উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বশির আহমেদ, জেলা সাবেক ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিদারসহ বিভিন্ন নেতাকর্মী।
সমাবেশে নেতাকর্মীরা তারেক রহমানের মনোনীত প্রার্থী মো. শাহজাহানকে বিপুল ভোটে নির্বাচিত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।