বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। বরং ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, ৫ তারিখের পর সুযোগ পাওয়ার পরও জামায়াত কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যায়নি। কারও বিরুদ্ধে মামলা করা হয়নি, চাঁদাবাজিও করা হয়নি। বরং মানুষের জান-মাল ও সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছে দলটি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও দাবি করেন, দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনতে হলে এমন লোকদেরই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে, যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা কখনোই এ অর্থ ফেরত আনতে সক্ষম হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিস্তারিত আসছে…