মনিরুল ইসলাম , নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে ৫ আগষ্টের আগে যা যা ঘটেটেছে আমরা তা করতে চাই না,
বিএনপি যারা করে তারা অন্যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়,প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু বড়াইগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।
তিনি আরও বলেন, বিএনপির মধ্যে কোন দ্বন্দ সংঘাত বিভেদ নাই । আমাদের লক্ষ্য ধানের শীষ, আমাদের লক্ষ্য তারেক রহমান, খালেদা জিয়া। আমাদের লক্ষ্য বিএনপি, আমাদের লক্ষ্য শহীদ জিয়া।
তিনি সোমবার(২ ফেব্রুয়ারী) বিকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও নাটোর ৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,শহিদুল্লাহ সোহেল,গুরুদাস পুর উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ,পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার সহ বিএনপির নেতৃবৃন্দ।