মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী নিজেও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
কিছুদিন আগে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছিল—তিনি সিলেট-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে আলোচনা চলছিল।
তবে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিলেট-৪ আসনে প্রার্থী করা হয়। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বর্তমানে নিজ আসনে নির্বাচনি গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সকল মতভেদ ভুলে খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি গণসংযোগে অংশ নিয়ে প্রচারণা চালান আরিফুল হক
চৌধুরী। আজ সোমবার বেলা ১২টায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে মুক্তাদিরের নির্বাচনি প্রচারণায় অংশ নেন তিনি। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।