মেহেদী হাসান ,বাঞ্ছারামপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামের উত্তর পাড়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে মুফতি যোবায়ের আহমদের সঞ্চালনায়, এতে সভাপতিত্ব করেন হাফেজ কারী আশরাফ আলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, হাফেজ কারী আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলী, মোঃ আব্দুল হান্নান, মোঃ সগির মিয়া, মাওলানা শাহ্জালাল, মাওলানা ইব্রাহিম খলিল, এইচ এম শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুখলেসুর রহমান আবেদী, সভাপতি জনাব মোঃ শহীদ মিয়া বেপারী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি সাঈদ উদ্দিন খান জাবেদ বলেন, “যেখানেই যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি। ইনশাআল্লাহ ১২ তারিখে হাতপাখা প্রতীকে বিজয় হবে। বাঞ্ছারামপুর মানুষের কাছ থেকে আমার নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে।”
তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে যা দিয়েছেন, চাওয়ার চেয়েও বেশি দিয়েছেন। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, সরকার থেকে যা আসবে এবং আমার পক্ষ থেকে যা থাকবে সব আপনাদের মাঝে বিলিয়ে দেব।”
বক্তব্যে অন্যান্য নেতাকর্মীরা বলেন, দশদোনা গ্রাম একটি রাজনৈতিক মাঠ এখান থেকে অনেক নেতাকর্মী বের হয়ে আসে।
উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।