ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
আজ বরিবার (২৫ জানুয়ারি) বিকেলে ইন্দুরকানী উপজেলার পত্তাশী, বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।
এসময়ে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, সাংগঠনিক সম্পাদক ইউনুস আকন, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির খান, সাধারণ সম্পাদক হেমায়েত খান, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির সিকদার, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার সহ সফর সঙ্গী হিসাবে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, আহবায়ক মোঃ আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা উপস্থিত ছিলেন।
নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ ছাড়া গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।