মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

‘সবাই আ. লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে অপরাধ’ : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সবাই আওয়ামী লীগের ভোট চাইছে; কিন্তু জাতীয় পার্টি চাইলে সেটিকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো আইনগতভাবে নিষিদ্ধ কোনো দল নয়। তাদের রাজনীতি করতে না দেওয়া হলেও মানুষকে ভোট দেওয়ার অধিকার বা নাগরিক অধিকার কেড়ে নেওয়ার নজির কোনো […]

‘সবাই আ. লীগের ভোট চাইছে, কিন্তু জাতীয় পার্টি চাইলে অপরাধ’ : জিএম কাদের

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সবাই আওয়ামী লীগের ভোট চাইছে; কিন্তু জাতীয় পার্টি চাইলে সেটিকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো আইনগতভাবে নিষিদ্ধ কোনো দল নয়।

তাদের রাজনীতি করতে না দেওয়া হলেও মানুষকে ভোট দেওয়ার অধিকার বা নাগরিক অধিকার কেড়ে নেওয়ার নজির কোনো দেশে নেই।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “আওয়ামী লীগের ভোট আমাদের দিলে অপরাধ, কিন্তু অন্যদের দিলে কোনো সমস্যা নেই—এটি স্পষ্ট বৈষম্য। জামায়াত, বিএনপি ও এনসিপি আওয়ামী লীগের ভোট চাইলে তারা দোষী নয়, আর জাতীয় পার্টি চাইলে দোসর হয়ে যায়—এটা গ্রহণযোগ্য নয়।”

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান নিজেই বলেছেন, তাদের নিয়োগকর্তা ছাত্র-সমন্বয়করা। পরে সরকার ছাত্র সমন্বয়কদের দল এনসিপির অভিভাবক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে জামায়াতও ছাত্র-সমন্বয়কদের নিজেদের বলে দাবি করেছে। এসবের বিরোধিতা কেউ না করায় এখন জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তী সরকার মিলেই দেশ পরিচালনা করছে এবং তাদের অধীনেই নির্বাচন হচ্ছে—এমন অভিযোগ করেন তিনি।

নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান অটোমেটিক নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা নেই। সরকার ও তাদের অভিভাবকদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হলেও তারা সেই বাধা উপেক্ষা করে রাজনীতি চালিয়ে যাচ্ছে। “প্রয়োজনে রক্ত দেব, তবুও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব,”—বলেন তিনি।

গণভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, দেশে কার্যত একটি ‘হ্যাঁ’ বা ‘না’-র ভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কথামতো ভোট না দিলে শাস্তির হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য করছে, তারাই ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় এসেছে। নির্বাচন শেষে সংসদের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে পরে প্রয়োজন হলে গণভোটে যাওয়া যেত। কিন্তু এখনই ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হচ্ছে, যা সংবিধানসম্মত নয়। তার মতে, গণভোট বেআইনি ও অবৈধ এবং এ কাজে সরকারি অর্থ ব্যয়ও বেআইনি।

জিএম কাদের বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়াদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে আর ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বেহেশত হয়ে যাবে—এমন প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রতারণার কারণেই জনগণ ‘না’ ভোট দেবে বলে তিনি দাবি করেন। সরকারের প্রভাব, হুমকি ও সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে গণভোটের ফল চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে জিএম কাদের নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, ওয়ালটন মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ করেন।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।