মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ১০ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাজেদুল ইসলাম।
শনিবার বিকেলে উপজেলার কলমা বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। গণসংযোগকালে এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
মাজেদুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলাকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরে কাজ করবেন। কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিকে তিনি তার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস লৌহজং উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম,
জাতীয় নাগরিক পার্টির লৌহজং উপজেলা সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ আতাহারী এবং মুন্সিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক আজিম সরদার বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।