হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে গণসংযোগ কার্যক্রম স্থগিত করেছিলেন ১০ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি পুনরায় নির্বাচনী গণসংযোগে নেমেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আবারও গণসংযোগ শুরু করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম কমপ্লেক্সসংলগ্ন বেইলি রোড এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
এর আগে শনিবার সকাল ৮টার দিকে শান্তিনগর এলাকায় গণসংযোগ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সে সময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে তার গণসংযোগ কার্যক্রম বন্ধ রাখা হয়।