সোহেল রানা, সিংগাইর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী শান্তের পক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের মো. ইদ্রিস আলীর বাড়িতে তাঁর সৌজন্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক কার্যকরী সদস্য মো. ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন,
সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম শিকদার, মো. শাহজাহান, মো. দ্বীন ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন সিংগাইর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রার্থী শান্ত এর পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করা হয়।