মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

খয়রাতি অনুদান নয়, দক্ষ জনশক্তি গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য : ডা. শফিকুর রহমান

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশ গড়ব। কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না।’ রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির ‘পরিবার ও কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান […]

নিউজ ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৭

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশ গড়ব। কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না।’

রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির ‘পরিবার ও কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো প্রকার খয়রাতি অনুদান নয়, বরং দক্ষ জনশক্তি গড়ে তুলে যুবসমাজকে সম্মানের সাথে দেশ গড়ার কাজে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসন ভিত্তিক এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভার মধ্য দিয়েই ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০-দলীয় নির্বাচনি ঐক্যের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণের বিজয় কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর ক্ষমতা দখল নয়, বরং এটি হবে আপামর জনসাধারণের বিজয়। গত দেড় দশকে দেশে ইনসাফ বা ন্যায়বিচার ছিল না বলেই দুর্নীতিবাজরা ব্যাংক লুট করে জনগণের আমানত পাচার করার সাহস পেয়েছে। তারা বিদেশে “বেগম পাড়া” গড়েছে আর দেশে কায়েম করেছে ত্রাসের রাজত্ব। দেশে ইনসাফ থাকলে এই লুণ্ঠনকারীরা পালানোর পথ পেত না।’

দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজারের বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্যাংক লুট করে কোটি গ্রাহকের টাকা যারা চুরি করেছে, তাদের কারণে সাধারণ মানুষের জীবন আজ ওষ্ঠাগত। ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হবে এবং ইনসাফকে টাকার বিনিময়ে বিক্রি হতে দেওয়া হবে না।’

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াতের আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ ও শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারা চব্বিশের বিপ্লবীদের কণ্ঠরোধ করতে চায়, তাদের মনে রাখা উচিত, হাদী একজন ছিল। এখন ১৮ কোটি মানুষ হাদীর চেতনায় উদ্দীপ্ত। আগামী দিনের বাংলাদেশ হবে আধিপত্যবাদমুক্ত এক স্বাধীন ভূখণ্ড।’

ঢাকা-১৫ আসনের স্থানীয় সমস্যা ও নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই এলাকায় ১০ লক্ষ মানুষের বসবাস হলেও একটি মানসম্মত সরকারি হাসপাতাল বা কলেজ নেই। গ্যাস সংকট আর নোংরা ড্রেনেজ ব্যবস্থায় মিরপুরবাসী অতিষ্ঠ। আমরা নির্বাচিত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করব এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব।’

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশ গড়ব। কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না।’

উদ্বোধনী এই জনসভায় আমিরে জামায়াত ১০-দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ও জোটের সমন্বয়কৃত প্রতীক তুলে দেন।

এসময় তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে ‘শাপলা কলি’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন। এছাড়া জামায়াতের অন্যান্য প্রার্থী সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান (ঢাকা-১৪), কর্নেল (অব.) আব্দুল বাতেন (ঢাকা-১৬) এবং ডা. খালেদুজ্জামানের (ঢাকা-১৭) হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেওয়া হয়।

আগামী ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে জোটের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একইসাথে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৩