সোমবার, ২৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

১৭ বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে, তিনি মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন : মিলন

জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ১৭ বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না, আমরা নতুন […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:২২

জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ১৭ বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি। মঞ্চে জামায়াতের আমিরসহ জোটের নেতারাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আজানের ধ্বনিতে আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে। পুরানো ধাঁচের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এত লোকের জীবন দান অর্থহীন হয়ে যাবে।

তিনি বলেন, আজকের রাজনীতি, সন্ত্রাস আর চাঁদাবাজ একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছুসংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। ওপরে তাদের খোলসটা রাজনৈতিক আর ভেতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। চাঁদাবাজির কারণে আজকে মানুষের জীবন ওষ্ঠাগত। কাজেই চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা।

মিলন বলেন, আজকের বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি নারী কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।

এটার জন্য তো শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার নেই। এটা দেখার জন্য তো প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে। তাদের কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে, আমাদের ভাইদের যারা অত্যাচার, আহত করে তারা ক্ষমতায় গেলে নারীদের কি অবস্থা করবে সেটা ভালো করেই দেশবাসী বুঝতেছে।

সিলেট সফরে যাওয়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া বক্তব্যের জের ধরে সমালোচনা করেন ছাত্র শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, একটি বৃহৎ দলের প্রধানের বক্তব্যের বিষয়বস্তু শুধু জামায়াতে ইসলামী। আমি সিলেটের বক্তব্যের নিউজ পড়লাম।

জামায়াতে ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। জনসভা থেকে আহ্বান জানাচ্ছি তাকে, মেহেরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রাসূল (সা.) বলেছেন, কোনো মানুষ শুধু তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে ঠাট্টা-মশকরা করা ঠিক নয়।

মিলন বলেন, তিনি (তারেক রহমান) ফতোয়া দিয়েছেন, জামায়াতে ইসলামীর লোকেরা নাকি কুফরি করছেন। ১৭ বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন মিলন বলেন, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না, যে দেশে হাদীকে হত্যা করা হয়, সেই বাংলাদেশ আমরা চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশে তরুণরা যুবকেরা, যুবতীরা মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, আপনারা(বিএনপি) নির্বাচনকে ভয় পান। ভয় পাওয়ার কারণেই আপনারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছেন। কাজেই আসুন সকলে মিলে নতুন, স্বাধীন, সার্বভৌম, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৬
বিষয়ঃ

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৩৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৬

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৬৬