জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ৪নং কুড়াগাছা ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কুড়াগাছা বাজারে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বক্তৃতাকালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল্লাহেল কাফি বলেন,
এমপি হওয়াই আমার একমাত্র লক্ষ্য নয়, আমার মূল লক্ষ্য হলো মানুষের সেবা করা ও ভালোবাসা। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানা সমস্যায় জর্জরিত। আমি দীর্ঘ সময় ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমি নির্বাচিত হই বা না হই, আজীবন মানুষের সেবক হিসেবেই থাকতে পারি।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ জানান, ডা. আব্দুল্লাহেল কাফি অনেক আগে থেকেই বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে আসছেন। তার দেওয়া ওষুধ নিয়মিত সেবনে আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা পাওয়া যায় বলেও তারা মন্তব্য করেন