খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বিবৃতিতে বলা হয়, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যে দুটি আসনে প্রার্থী হয়েছেন—ঢাকা-১৩ ও বাগেরহাট-১—সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী প্রত্যাহার করবে। একই সঙ্গে এসব আসনে ইসলামী আন্দোলনের সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসলামী রাজনীতিতে মাওলানা মামুনুল হকের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে এগোনোর চিন্তা করছে না। যেসব আসনে দলটির নিজস্ব প্রার্থী থাকবে না, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।